Search This Blog

Sunday, 30 October 2016

স্বপ্নে আঁকা ভালোবাসার গল্প

আমি তখন ক্লাস ফোর এ, আর ও থ্রী তে । আমার ছোট বোন আর ও
এক ক্লাস এ পড়ায় ওরা খুব ভালো বান্ধবী ছিল । আমি ছিলাম ক্লাসের
 সেকেন্ড বয় । সে যাই হোক, আমরা চার বন্ধু ছিলাম ।
 আমি, সিফাত,রিহাদ আর মাহি । দুষ্টুমি আর বাঁদরামিতে আমাদের
কুনো জুড়ি ছিলনা । আমি ছিলাম হিরো ।

সিফাত ছিল প্ল্যানিং মাস্টার, রিহাদ ছিল বুদ্ধি যোগান এ আর মাহি হল সকল
কাজে ভয় দেখানোতে সেরা । তবে হিরো ছিলাম নাম মাত্র, আমি ছিলাম
সিফাতের বুদ্ধির গিনিপিগ । ও নতুন নতুন পদ্ধতি আবিস্কার করত আর
আমাকে দিয়ে এর প্রমাণ যাচাই করত ।
তবে আমার একটা অভ্যাস, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে টস করা ।
যদি শাপলা ওঠে তবে কাজ টা হবে, না হলে কেন্সেল ।
আমাদের বাঁদরামির একটা দৃষ্টান্ত ই এখন তুলে ধরব । ক্লাস ফোর এ থাকতে ই
আমরা প্রেম-ভালবাসা জিনিষটার প্রতি খুব আগ্রহি ছিলাম । আমাদের মধ্যে
 প্রতিদিন কথা হতো কার বউ কে হবে এ নিয়ে । ওরা তিনজনের পছন্দ
একেকদিন একেকজন হতো কিন্ত আমার পছন্দ প্রতিদিন একজন কে ঘিরে ই ছিল ।
আর আমরা বন্ধুদের মধ্যে ও তাই ওকে নিয়ে ই কথা হতো সবসময় । আমি
 কিভাবে ওকে আমার মনের কথা বলব আর ও কিভাবে তা গ্রহন করবে এ নিয়ে ই
 ছিল আমাদের কথাবার্তা । হিন্দি মুভি দেখে দেখে নিজেকে ভালো ই হিরো
মনে করা শুরু করেছিলাম, তাই প্রপজাল রিফিউজ হউয়ার চিন্তা মাথায় ই আসতনা ।
আর সিফাত ! এ বেটা তো প্রতিদিন প্রপোজ করার এক এক সিস্টেম নিয়ে আসতো ।
একবার ঠিক করা হল “ ও যখন স্কুল এ আসবে, তখন সিফাতরা ওকে রাস্তার
মধ্যে আটকিয়ে বলবে আজ আমাদের হাত থেকে তুমাকে কেউ রক্ষা করতে পারবেনা,
তখন আমি গিয়ে ওকে সিফাত দের হাত থেকে বাঁচাবো ।
 “ অ্যাকশান হিরুর ভুমিকা আর কি ।
কিন্তু তাতে আপত্তি হল মাহির “ স্কুলের রাস্তায় কেউ দেখলে অবস্থা খারাপ
করে দেবে, এই ভয় তার । রিহাদ ওকে ধমক দিয়ে বলল- এই চিন্তা তোর করতে
হবেনা, তুই চুপ থাক । সিদ্ধান্ত ফাইনাল । যেদিন প্ল্যান বাস্তবায়ন হবে তার আগের
 দিন আমার মনে হল টস করা হয়নি । টস করলাম, উঠলো মানুষ... শেষ সকল প্লান।
 সিফাত বেচারার মুখ কাল হয়ে গেল । কিন্তু বেচারা দমে যাওয়ার পাত্র নয়, আরও
কয়েকটা বুদ্ধি বের হয়ে গেল সাথে সাথে ।
আরেকবার প্লান করা হল, আমার বোনের সাথে যখন ও আমাদের বাড়ীতে আসবে,
তখন যেকোনো ভাবে ওকে পুকুরে ফেলে দিতে হবে । তখন ওকে পানি থেকে উদ্ধার
করব আমি, এক সিন এ নায়িকা কাত হয়ে যাবে । মাহি বলে উঠলো “ কিন্তু যদি মারা যায়?
তুই যদি তুলতে না পারিস ? “ রিহাদ বলল ‘ তোর ভয় পেতে হবেনা, আমরা তো আছি,
ও যদি তুলতে না পারে, আমরা সাহায্য করব । প্ল্যান ফাইনাল । কিন্তু এখানে ও বাধ
সাধল সেই কয়েন টস ।
আরেকবার রিহাদ প্ল্যান দিল টিফিন পিরিয়ডে ওর বইয়ের ভেতরে চুপিচুপি চিঠি
রেখে আসতে । বাসায় গিয়ে ও বই খুলে ই আমার চিঠি দেখবে, আমার কথা ভাবতে
ভাবতে ওর সারারাত ঘুম হবেনা, ইত্যাদি ইত্যাদি...।
তখন বাঁধা দিলাম আমি , চুপিচুপি এভাবে চিঠি রেখে আসা কাপুরুষের কাজ ।
বীরপুরুষকে ই সবাই ভালবাসবে । প্রেম যখন করেছি ই, তখন চুপিচুপি চিঠি না
দিয়ে বীরপুরুষের মতো ই সরাসরি হাতে ফুল তুলে দেব, আর বলব ।। “ এই আপন
তোমার সত্যিকারের আপন হতে চায় মম ।“
ও হ্যাঁ, বলতে ভুলে ই গেছিলাম, আমার নাম আপন, আর এতক্ষন যার কথা
হচ্ছিলো উনার নাম মম ।
অতঃপর আমার প্ল্যান এর বেপারে টস করা হল, বাহ! শাপলা রানী উঠে আসলেন ।
তাই সিদ্ধান্ত ও ফাইনাল হল । পরের ২ দিন বিকেলে খেলা বাদ দিয়ে প্ল্যানিং করা হল
কিভাবে কি করা হবে,বলা হবে এ নিয়ে ।
সব ঠিকঠাক । তো পরদিন স্কুল ছুটির পর ওকে দেখে ডাক দিলাম, “এই মম “
- কি হয়েছে ?
আমার হার্ট তখন মোটর সাইকেলের মতো দৌড়াতে শুরু করল । কেমন যেন লজ্জা লজ্জা
ভয় লাগলো । তারউপর ওর পাশে ই আমার বোন দাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে ।
এখন যদি আমি হিরোর রুল নেই, তাহলে বোন গিয়ে বাসায় সব বলে দেবে । তখন মাথার
ভেতর থেকে কে যেন বলে উঠলো –“ দৌড় লাগা আপন, দৌড় লাগা । “ কিন্তু দৌড় দিলে
আবার আমার বীরপুরুষ খেতাব কাপুরুষ খেতাবে রূপ নিতে দেরি হবেনা । ধীরে ধীরে
 বললাম- কিছু না, যাও মম ।
তারপর ওইদিন কুনমতে বেঁচে আসলাম । বন্ধু গুলা দিল সেইরকমের ঝাড়ি ।
প্রেস্টিজ একদম শেষ আমার ।পরে মনে মনে ঠিক করলাম, আমার দ্বারা মুখে বলা হবেনা ।
চিঠি ই লিখতে হবে, আর বীরদর্পে সেই চিঠিটা হাতে তুলে দিতে হবে । তবে বন্ধুদের কিছু ই
জানালাম না । যা করার একা ই করতে হবে । টস করা হল, এবার ও সব ঠিকঠাক ।
অতঃপর পরদিন সুন্দর একটা কাগজে নীল কালির কলম দিয়ে লিখলাম –
“ আমি তোমাকে ভালোবাসি মম , এই আপন কে তুমি তোমার সত্যিকারের আপন করে নাও ।“
ঠিক করা হল ছুটির পর ই দেব চিঠিটা । আর আমার সৌভাগ্য বশত; ওইদিন আমার বোন
আসেনি স্কুল এ । ছুটি হবার কিছুক্ষন পূর্বে আমি কি মনে করে যেন চিঠিতে অনেকগুলা
কালার পেন দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম । চিঠিটা সুন্দর হল কি না জানিনা ,
 তবে মনে তো শান্তি পেলাম । ভালোবাসা প্রকাশে মনে শান্তি পেলে ই হল ।
ছুটির ঘণ্টা আর বুকের ঘণ্টা একসাথে বাজতে লাগলো । কুনমতে চিঠিটা ওর হাতে দিয়ে
বললাম,” বাড়িতে গিয়ে পরবা ।“ বলে ই দিলাম এক ছুট । পরদিন কুনো এক অজানা
ভয়ে স্কুল এ ই গেলাম না । তারপরদিন স্কুল এ গিয়ে দেখি, সবাই আমার দিকে কেমন যেন
চোর চোর ভঙ্গি নিয়ে তাকিয়ে আছে । আল্লাহ ই জানে, সবাই কি আমার প্রেম কাহিনী জেনে
গেল নাকি ।! বন্ধুদের জিজ্ঞেশ করলাম, ওরা কিছু জানেনা । উল্টা আমারে ঝাড়ি দিল,
ওদের না বলে এ কাজ করতে গেলাম কেন ।
টিফিন পিরিয়ডের সময় বাংলা স্যার ডেকে পাঠালেন । বুকে দুরুদুরু ভয় নিয়ে হাজির
 হলাম স্যার এর রুমে । স্যার শুধু একটা কথা ই জিজ্ঞেশ করলো – “ বাসায় কি বলে
দিতে হবে যে, তোমার বিয়ের বয়েস হয়ে গেছে ?? “ আমি তো গেলাম থ হয়ে ।
কুনমতে জবাব দিলাম “ না স্যার । “
আর তারপর ই শুরু হল স্যার এর লেকচার । এমনিতে ই স্যার এর ক্লাস ই আমার
ভালো লাগতনা, তারুপর এই লেকচার গুলা সইতে হল । শেষমেশ স্যার কে কথা দিতে
হল যে আর কুনোদিন এমন করবোনা ।
সিফাতদের কাছে গিয়ে ঘোষণা দিলাম যে, আমার দ্বারা এই সব প্রেম ভালবাসা হবেনা ।
 সিফাত বলল- “ হবেনা মানে? আরে তরে দিয়া ই তো সব হবে । তুই কি এমন কুনো
কাহিনী দেখেছিস যেখানে নায়ক ভিলেনের হাতের মার না খেয়ে ই নায়িকা কে জয় করে ?
 দেখিস নাইতো ? তাইলে ই বুঝ । এবার তুই ধরে নে যে, তোর কাহিনী তে স্যার ই
ভিলেন, স্যার এর ঝাড়িটুকুকে তুই মার হিসেবে ধরে নে । এখন তোর প্রেম সফল হবে ই দেখে নিস । “

আমি আশার আলো দেখতে পেলাম , তবে বললাম – “ কিন্তু আমি যে স্যার কে কথা দিয়েছি
আমি আর এসব করবনা । “
রিহাদ বলল-“ আরে ! কথা তো দেয়া ই হয় না রাখার জন্য ।“
সিফাত বলল – এবার শোন, তুই আজ ই মমকে বলবি “ ভালবাস না বললেই হতো, স্যার এর
 কাছে বলার কি দরকার ছিল ? খামাখা স্যার এত কষ্ট করে বকা দিলেন । যাই হোক, স্যার
আমাকে বকা দেয়ায় আমি আবার ও বুঝতে পারলাম যে, আমি সত্যি সত্যি ই তোমাকে ভালোবাসি ।
 আশা করি তুমি কুনো একদিন আমাকে বুঝতে পারবে । “ এইটুকু বলে ই চলে আসবি ।
তারপর দেখবি মজা ।
ওইদিন মমকে বললাম কথা গুলো । কি বুঝল কে জানে ! চোখের কোনে জল দেখলাম ।
 পরদিন থেকে বার্ষিক পরীক্ষা শুরু হল । পরীক্ষা থাকায় কিছু ই ঘটলনা কয়েকদিন ।
পরীক্ষার পর ই আমাদের পরিবারের সবাই গ্রাম ছেড়ে চলে আসি শহরে । আমার তখন কি কষ্ট ।
কাউকে বলতে ও পারিনা, কিছু করতে ও পারিনা ।
এখন আছি গ্রামের বাড়িতে । মমর বড় বোনের বিয়ে । ঠিক আধ ঘণ্টা আগে মম নামের
মেয়েটি আমার হাতে একটা কাগজ দিয়ে গেছে , এতক্ষন ধরে কাগজ টা নিয়ে ভাবছি কিন্তু
 মর্ম উদ্ধার করতে পারছিনা, আর ওকে ও খুঁজে পাচ্ছিনা ।
আমরা শহরে যাবার কয়েকবছর পর মমরা ও শহরে চলে আসে । কিন্তু বাসা অনেক দূরে
হওয়ায় মমর সাথে আমার বোনের ফোনে কথা হলে দেখা হয়নি কখনো । আমার ও যে
মাঝেমাঝে কথা বলতে ইচ্ছা হতোনা, তা কিন্তু নয় । যখন আমি ক্লাস এইট নাইন এ পড়তাম,
তখন ছোটবেলার ওই কাহিনী তা নিয়ে বন্ধুদের সাথে অনেক হাসাহাসি করতাম ।
 কিন্তু যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন অন্য কোন মেয়ের দিকে তাকালেই কেন যেন ওর
কথা মনে পড়ত খুব । অনেকবার ইচ্ছা করত যে, আমার বোন কে বলি যেন মমকে আমাদের
বাসায় আসতে বলে । কিন্তু পারতাম না এটা বলতে ।
একবছর আগে, যখন আমার বোনের আর ওর ইন্টারমিডিয়েট এর রেজাল্ট বের হয়, তখন
আমার একবার সুযোগ হয় ওকে দেখার । বোন কে নিয়ে আর রেজাল্টের মিষ্টি নিয়ে গেলাম
ওদের বাসায় । ওকে প্রথম দেখে আমি আর চোখ ফেরাতে পারছিলামনা । ক্লাস থ্রি তে পড়া
সেই ছিঁচকাঁদুনে মেয়েটা যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে উঠবে কে ভেবেছিলো । আর সৃষ্টিকর্তা
যাকে এমন রূপ দিয়েছেন, তার রুপের প্রশংসা কেউ ই করতে পারেনা, আমি ও পারলাম না ।
ওইদিন সারা টা দিন আমি যেন কেমন ঘোরের মধ্যে ছিলাম ।
২-৩ মাস পর ও আসল আমাদের বাসায় বেড়াতে । এরপর থেকে ওর সাথে আমার বোনের
সম্পর্ক আবার ছোটবেলার মতো হয়ে গেল । ও যখন তখন আমাদের বাসায় আসত ।
আমার বোন ও যেত । আমার সাথে ও ওর টুকটাক কথা হতে লাগলো । কিন্তু ওর কথা
শুনে মনে হতোনা যে ওর ছোটবেলার কুনো কথা মনে আছে । কিন্তু আমি তো কিছুই ভুলতে
পারিনি । আমার কেন যেন মনে হয় আমি এখনও তাকে ভালোবাসি । তার দাওয়াতে ই ওর
বোনের বিয়েতে আসলাম । এখনও চিঠি বা চিরকুট যা বলেন, সেটা হাতে নিয়ে বসে আছি ।
কিন্তু কিছু ই বুঝতে পারছিনা । মানুষ বোধহয় অবাক হলে চিন্তা করার শক্তি ও হারিয়ে ফেলে ।
আমি ও হারিয়ে ফেলেছি । চিঠিতে লিখা –
“ আপন যদি আপন হয়, তবেই আপন পৃথিবী,
আর আপন যদি হয়না আপন, তবে ই পর সব ই । “
এই ২টা লাইনের মর্ম উদ্ধার করতে আমার অবস্থা কাহিল । আর এ কাহিল অবস্থা থেকে
বাঁচাতে ই যেন কুত্থেকে সিফাতের উদয় হল ।
- কিরে ? হাতে এটা কি? প্রেম পত্র নাকি ?
- জানি না দোস্ত
সিফাত কাগজ টা নিয়ে পড়ল । বলল
- কে দিসে ? মম না কি ?
- হুম
- তাইলে বেটা এখনো দাড়িয়ে আছিস কেন ? যা তাড়াতাড়ি
- মানে কি ? কই যাব ?
- বেটা ! মম তরে ডাকতেছে । ও আমার ভাবি হতে চায় । হাহাহাহা
- সত্যি বলছিস ?
- তাইলে আর কি ? দৌড় লাগা
- ওকে, গেলাম । ওই যে দেখা যাচ্ছে মম কে আঁধারে দাড়িয়ে আছে ।
যাবার সময় সিফাত ডাক দিয়ে বলল – কিরে ? টস করবিনা ?
- ও হ্যাঁ হ্যাঁ । টস তো করা হয়নি । কর তাড়াতাড়ি ।
সিফাত কয়েন ছুরল উপর দিকে । কয়েন টা ঘুরছে । সাথে আমার মাথায় ও কি যেন
ঘুরতে লাগলো । ও কয়েন টা ধরার আগে ই আমি ধরে ফেললাম । ও প্রশ্ন বোধক দৃষ্টিতে
 তাকাল । আমি বললাম –
“ জীবনের সকল সিদ্ধান্তে যে টস করতে হবে, তার তো কুনো কথা নেই । কিছু কিছু
ব্যাপারে ভাগ্য কে নয়, মন কে ই অগ্রাধিকার দিতে হয় । “
তারপর অন্ধকারে দাঁড়ানো পরীর দিকে ছুটে গেলাম । শেষ প্রহরে তাকে পাওয়া হল তাহলে...।

Friday, 28 October 2016

সম্পর্ক


BY- Parinita Rituparna


উফফ! সবাই যেভাবে আমাকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে! অবশ্য দেখবে নাই বা কেন, দেখতে তো আমাকে সার্কাস পার্টির জোকার বা যাত্রাপালার অভিনেত্রীদের চেয়ে কোনো অংশে কম লাগছে না! ওদের আর কী দোষ, মজা পেলে মজাতো লুটবেই! রাগে আমার গা রি রি করছে। বিরক্ত লাগে একদম। জীবনে কিছুতো নিজের ইচ্ছে মত করতে পারলাম না, সবকিছুতেই শুধু শুনেছি একটিই কথা, 'মা, ওতটুকু করার তো সাধ্যে নেই'! প্রথম প্রথম অনেক কষ্ট পেতাম, কিন্তু পরে আর কিছু বলতামই না, কারণ আমার ওই বাক্যটি শুনতে অসহ্য লাগত। যাই হোক, সেসব কথা বলে আর লাভ নেই, কথা হলো বিয়ে নিয়ে সব মেয়েরই একটা আলাদা স্বপ্ন থাকে। আমার ও ছিল, তবে বেশি কিছু না, চেয়েছিলাম বিয়ের সাজটা পারসোনায় সাজতে। চাওয়াটা কি খুব বেশি ই ছিল? কিন্তু না, সেটা ও পূরণ হলো না, শুধু না, না, আর না। অসহ্য লাগে এখন সবকিছু। কোথাকার কোন সঙের পার্লারে নিয়েছে, সঙ সাজিয়েছে আমায়। অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি শেষ ততই মঙ্গল। দম আটকে আসছে আমার এখানে .... একবার শ্বশুর বাড়ি যাই, তারপর আর কখনোই এই অভাবের ঘরমুখো হব না। শুনেছি বর নাকি ভালো একটা জব করে, আশা রাখি সেখানে আমার সব ইচ্ছে পূরণ হবে ..…
ঘরে তেমন আসবাব নেই, তবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সবকিছু। মৃদু আলো জ্বলায় বাকি জিনিস ঠিক বুঝা যাচ্ছে না। অবশ্য জিনিস কম থাকলে ভালোই, আমার পছন্দ মত সব সাজাতে পারবো। ফুল ছড়ানো খাটে বসে আছি, আর চেষ্টা করছি পুরো ঘরটা বোঝার। একটা প্ল্যান ও মাথায় সাজিয়ে ফেলেছি কিভাবে সাজাবো ঘরটা। উপরে ফ্যান ঘুরছে, সাথে একটা এসি হলে মন্দ হয় না। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘরে ঢুকেছে, খেয়াল করিনি। খেয়াল করলাম তার সম্বোধনে -
- 'আপনাকে কিছু কথা বলার ছিল আমার' .…
(হুম! আদিখ্যেতা দেখিয়ে আপনি ডাকা হচ্ছে! আজকালকার ছেলে হয়ে আসছে ফর্মালিটি দেখাতে!) মনের মধ্যে বেজে চলেছে কথাগুলো, কিন্তু সেটা বাহির পর্যন্ত এগোতে পারলো না। ফর্মালিটি দেখিয়ে বলয়লাম, 'বলুন'
- জানি না কথাটা আপনার কেমন লাগবে, তবে নিজের দিক থেকে ক্লিয়ার থাকা ভালো। দেখুন, আপনি হয়ত অনেক সুখ সাচ্ছন্দ্যে বড় হয়েছেন, কোনো কিছুর অভাব বোধ করেননি, যা চেয়েছেন পেয়েছেন, কিন্তু এখানে হয়্তো আপনার একটু কষ্ট হয়ে যাবে। না মানে, আমি বলছি না যে আপনাকে কষ্ট পেতে হবে, আসলে জবের এমাউন্টটা ভালই, কথা হলো, মানে যা বলতে চাচ্ছিলাম আর কি, এই যে ফ্ল্যাটটা দেখছেন, সেটার পিছনে অনেক খরচ হয়েছে। বাবার পেনশান, জমি বিক্রির টাকা আর অফিসের থেকে নেয়া এডভান্স। অফিস থেকে যা নিয়েছি তাতো পুষিয়ে দিতে হবে, তাই বলছিলাম কি একটু কষ্ট করে যদি ম্যানেজ করে নিতে পারেন..… ঝামেলাটা মিটে গেলেই আর কোনো সমস্যা নেই।
মাথার ভিতরের টেম্পারেচারটা এতক্ষণ ১ ডিগ্রি করে বাড়ছিল, কিন্তু শেষ হওয়ার পর পুরো হাই লেভেলে গেল। ভিতরে ব্রেইনটা সিদ্ধ হওয়ার জন্য তৈরি হচ্ছিল। কী বলা উচিত জানি না, শুধু চুপচাপ বসে রইলাম। আশ্চর্য! সব শুধু আমার সাথেই কেন! আমাকেই কেন শুধু ভুক্তভোগী হতে হবে? কিছুই কি নিজের মত করে করতে পারব না, চাইতে পারব না! ধ্যাৎ! বিরক্তি এসে গেলো সবকিছুর উপর .…
##
সারাদিন আমার তেমন কোনো কাজ নেই। ব্রেকফাস্ট হওয়ার পর সে যায় অফিসে, আর মা-বাবা যায় তাদের ঘরে। আমি মাঝে মাঝে যাই তাদের সাথে গল্প করতে, কিন্তু বেশিক্ষণ থাকি না, কারণ ভালো লাগে না। তারপর দুপুরের রান্না সেরে তো আমি পুরোই বেকার। অলস সময় কাটে আমার। আমাদের পুরো এপার্টমেন্টটা অনেক বড়- ২০ তলা। আজ মনে হলো সবার সাথে একটু পরিচিত হলে ভালো হয়, তাই পাশের ফ্ল্যাট থেকেই শুরু করলাম।
- আরে! পাশের বাসার ভাবী যে! আসেন, আসেন ...
ভালো লাগলো মহিলার ব্যবহার। ড্রইং রুমে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম। পছন্দের তারিফ না করে পারলাম না। শুরু থেকে শেষ পরযন্ত আভিজাত্যের ছোঁয়া স্পস্ত। কথায় কথায় জানতে পারলাম তার হাজব্যান্ড ব্যাবসা করে, বাইং হাউস। বুঝতে পারলাম তাদের টাকার অভাব নেই। দুই ছেলে, নিশ্চিন্তের সংসার। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, চলে এলাম নিজের ঘরে। নিজের ইচ্ছেতাকে বোধ হয় আর বাস্তব করা হবে না।
কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, একটা গন্ধ নাকে আসায় ঘুমটা ভেঙে গেলো। তাকিয়ে দেখি ঘরে রজনীগন্ধা ফুল রাখা। ফুল আমার এমনিতে পছন্দ হলেও এখন ভালো লাগছে না। বারান্দায় গেলাম মন ভালো করতে, হলো না। আসলে ভালো লাগছে না আর এখানে, তাই আবার চলে গেলাম পাশের ফ্ল্যাটের ভাবীর বাসায়।
##
এখন আমি সময় পেলেই পাশের ফ্ল্যাটে চলে যাই, ভাবির সাথে কত যে গল্প করি, ভালোই লাগে। আজ ভাবি তার গহনার কালেকশান দেখিয়েছেন। উফফ! কি যে সুন্দর!...... জোস একটা কালেকশান আছে বটে। এখন আর এসব ভেবে দুঃখ করি না, কারণ মনকে মানিয়ে নিয়েছি। যেটা পাব না সেটা নিয়ে ভেবে কি লাভ! থাক না .........।
এভাবেই কাটছিলো সময়, এভাবেই কেটে যেত যদি না সেদিন এমনটি না হতো। সেদিনের পর থেকে আমার কাছে লাইফের মিনিংসটাই পালটে গেলো। জীবনের আসল জিনিসটাই যেন পেয়ে গেলাম।
বই পড়ার অভ্যেস আমার, তাই রাতের খাওয়া শেষে একটা বই পড়ছিলাম। হঠাৎ কানে এলো কান্নার আওয়াজ। উৎস খুঁজতে গিয়ে দেখি শব্দটা পাশের ফ্ল্যাট থেকেই আসছে। সেখানে গিয়ে দেখি ভাবী বারবার শুধু মূর্ছা যাচ্ছে। কারণ অনুসন্ধানে জানতে পারলাম, কোনো এক প্রোগ্রাম থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে আর তাতে তার মহামূল্যবান ডায়মন্ডের নেকলেসটি হারাতে হয়। সেই শোকে তার এই অবস্থা। তার হাজব্যান্ড ও দেখি তাকে দোষারোপ করছে আর টাকার জন্য বিলাপ করছে। আমি তাদের কিছু বলতে পারলাম না, চলে এলাম।
ঝিম মেরে বসে ছিলাম খাটে, ভাবতে পারছিলাম না মানুষ এতটা বুদ্ধিভ্রষ্ট কিভাবে হয়! যেখানে তাদের প্রাণটাই চলে যেতে পারতো সেখানে সামান্য একটা নেকলেসের জন্য তারা ......... নিজের প্রাণের চেয়েও টাকাটাই তাদের কাছে সবচেয়ে বেশি দামি! আরে, নিজের প্রাণটাই যদি না থাকে, তো এসব কার জন্য! না, আর ভাবতে পারছি না এসব। 
খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। প্রথম ড্রয়ার - না, তেমন কিছু নেই তাতে, কিন্তু অনেক কিছুই আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু। হুম, আর তা হলো, মুঠোভরতি ভালোবাসা, যা এতদিন ছিল আমার বোধগম্যের বাইরে। আমার বর আমার জন্যে প্রতিদিন বিভিন্নরকম ফুল আনত আর আমি তা আগ্রাহ্য করতাম। এতদিন ভাবতাম টাকাপয়সাই সব, কিন্তু আজ সেসব মিথ্যে হয়ে গেলো। আসলে টাকাপয়সা অঢেল পরিমাণে না থাকলেও কখনো ভালবাসার অভাব হয় নি, যথেষ্ট পরিমাণ সুখেই ছিলাম, আর এখন থেকে প্রতিদিন ই থাকবো। ভালবাসার সুখ সবার কপালে জুটে না, আর আমি কিনা! 
না, না, এতো বোকা আমি না।

নীরব ভালোবাসা --- A Silent Love Story


এটা একটা বাংলাদেশের কোন এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বুঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে সম্পর্ক রাখাটা বোকামি ছাড়া আর কিছু না।

পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বলে, "আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর? তুমি একটা কিছু অন্তত করো। তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না।" ছেলেটা কোন উত্তর খুঁজে পায় না। সে চুপ করে থাকে। মেয়েটা রাগ হয়ে চলে যায়। তারপরেও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছুটা অন্জন'দা এর গানের মতো, "সাদা-কালো এই জন্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার-আমার লাল-নীল সংসার।"

ছেলেটা একদিন হায়ার-স্টাডিসের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগ-মুহূর্তে সে মেয়েটাকে বলে, "আমি হয়তো কথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও, তোমার-আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারাজীবন কাটাতে রাজি আছ?" 

মেয়েটা ছেলের দৃঢ়-সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে ফেলে। তারপর তাদের এনগেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপর তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে।

মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিসার্চ-ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরেও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ই-মেইলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান-প্রদান করে।

একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড-অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় যে সে হাসপাতালে ভর্তি এবং বুঝতে পারে যে সে মারাত্মকভাবে আহত। তার বাবা-মাকে বিছানার পাশে দেখতে পায় সে। তার মা কান্না করতেছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায় তখন সে বুঝতে পারে যে তার বাকশক্তি লোপ পেয়েছে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতো বোবা হয়ে গেছে।

একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বার বার ফোন করতে থাকে কিন্তু মেয়েটা বোবা বলে তার করার কিছুই থাকে না। মেয়েটা একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার কথোপোকথন-হীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না। 
তার ফলশ্রুতিতে সে একদিন একটা মিথ্যা চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটা চিঠির সাথে তার এনজেজমেন্ট রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার-হাজার ই-মেইল করে কিন্তু তার কোন রিপ্লাই সে পায় না। ছেলেটা শত-শত বার ফোন করে কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে নীরবে কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না।

একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোন এলাকায় নতুন কোন একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে মেয়েটা কিছুটা হলেও এই দুঃস্মৃতী ভূলে যায় এবং সুখে থাকে। 

নতুন পরিবেশে মেয়েটা "সাইন-ল্যাংগুয়েজ" শেখে এবং নতুন জীবন শুরু করে। বছর দুয়েক পর একদিন মেয়েটার এক বান্ধবী এখানে চলে আসে এবং মেয়েটাকে বলে যে ছেলেটা দেশে ব্যাক করেছে। মেয়েটা তার বান্ধবীকে রিকুয়েস্ট করে যাতে ছেলেটা কোনভাবেই যেন তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়। 

আরো এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এ সম্পর্কে কিছু জানতে চাইবে তখন সে দেখতে পায় যে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন "সাইন ল্যাংগুয়েজ" ব্যবহার করে মেয়েটাকে বলে, "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You." এই বলে ছেলেটা আবার সেই এনগেজমেন্ট রিং মেয়েটাকে পড়িয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটা আবার হেসে উঠে। এ যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।

শূন্যতা

BY  ·

সিগারেটে শেষ টানটি দিয়েছি সবে হঠাৎ ফোনটা  বেজে উঠল, দেখলাম অচেনা একটি নাম্বার ভাসছে ফোনের স্ক্রিনে।কিছুক্ষন ধরে চিনতে চেষ্টা করলাম পরিচিত কি না, দেখলাম নাহ সম্পূর্ণ নতুন একটি অচেনা নাম্বার। ততক্ষনে আমি পৌছে গেছি বাসের ভেতরে আমার ছিটে।

ছিটে বসে ফোনটা রিসিভ করতেই একটি নারী কন্ঠস্বর ভেসে এল ওপাস থেকে। আমার খুব পরিচিত একটি কন্ঠস্বর, যে কন্ঠস্বর আজও আমার হৃদয়ের কম্পন বাড়িয়ে দেয়। তবুও আমি বোকার মত প্রশ্ন করলাম “কে?”,

উত্তর এল “আমি রাতপরী”
আমি বললাম “কোথায় থাকেন?”
ওপাশ থেকে পিনপতন নিরবতা।
আমি আবারও প্রশ্ন করলাম “কি নাম আপনার?”
এবার জবাব এল “নাম বললে কি মাথায় তুলে রাখবেন?”
আমিঃ যদি মাথায় তুলে রাখার মত হয় অবশ্যয় রাখব।
উত্তর এল “আমি *****”
নামটা শোনার পরে কোন কথা বলতে পারি নি আমি, মিনিট দুয়েকের জন্য ফ্রিজ হয়ে গেছিলাম আমি।
ওপাশ থেকে প্রশ্ন করল “কি এখন কি মাথায় তুলে রাখবেন আমায়?”
আমি আবারও স্তভিত।
আবার প্রশ্ন করলাম আমি “কোথায় তুমি? ঢাকাতে নাকি বাড়িতে?”
সেঃ আমি শ্বশুর বাড়িতে।
আমিঃ কি বল তুমি? তোমার বিয়ে হলে আমি তো অন্তত জানতাম।
সেঃ সত্যি আমি শ্বশুর বাড়িতে। কিছুদিন আগে আমার বিয়ে হয়ে গেছে।
আমিঃ তুমি মিথ্যে বলছ। আমার কোনভাবেই বিশ্বাস হচ্ছে না।
সেঃ হ্যা সত্যি, আমার ইচ্ছে ছিল না, পরিবারের ইচ্ছাতে করতে হয়েছে।
আমি নিশ্চুপ
সেঃ টিভিতে জেমস এর গান শুনছিলাম। তোমার কথা খুব মনে পড়ছিল, আর কি আশ্চর্য এত বছর পরেও তোমার নাম্বারটা আমার মুখস্তই আছে তাই ফোন দিলাম।
তারপর অরও কিছুক্ষন কথা হল তার সাথে।দীর্ঘ সাতটি বছর পরে তার সাথে কথা বলা। আজ আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি নি “কেমন আছ”। আমি তাকে বলিনি যে, জেমস এর গান আমি আর শুনি না তোমার সৃতিগুলো কাঁদায় বলে। আরও অনেক না বলা কথা বলতে গিয়েও বলিনি তাকে। কি হবে বলে। তারচে সেগুলো আমার কাছেই জমা থাক। তার নাম্বারটা সেভ করিনি ইচ্ছে করেই। তাকে জিজ্ঞেসও করি নি নাম্বারটা তোমার পার্সোনাল কি না। কল লিস্টে থাকতে থাকতে একাই হারিয়ে যাক সেটা। শুধু সে ভাল থাকুক। অনেক বেশী সুখী হোক তার সংসার। তবুও বিশ্বাস করতে পারছিলাম না তার বিয়ে হয়েছে। বিশ্বাস আর অবিশ্বাসের দোটানা থেকে মুক্তি পেতে এই মধ্যরাতেই ফোন দিলাম তার কাজিনকে, যে ছিল একসময় আমাদের বার্তাবাহক। টানা সাত থেকে আট বার ফোন বাজার পর ঘুমার্ত কন্ঠে যা বলল সেই একই কথা।
কান থেকে নামিয়ে রাখলাম ফোন। নিকোটিনে ঘেরা হার্ট নিতে পারছিল না কষ্টগুলো আর, অশ্রু হয়ে ভিজিয়ে দিল দুচোখ।দীর্ঘ সাত বছরের ছায়চাপা আগুনে আজ যেন নতুন করে ঘি পড়ল, দাউদাউ করে জ্বলতে শুরু করেছে বুকে জমাট বাধা ক্ষতগুলো।কিছু মানুষ আছে এ পৃথিবীতে যারা জন্ম থেকেই অভাগা, আমিও তাদেরই দলে।রাতের স্তব্ধতা ভেদ করে ছুটে চলেছে বাস দুরন্ত গতিতে। সেই সাথে পাল্লা দিয়ে ঝড়ছে অশ্রুকনাগুলো। থামবেনা কেউ যেন আজ।।আকাশের দিকে তাকিয়ে এখন মেঘের সাথে পালিয়ে যাওয়ার কথা বলছি।সিগারেটের শূন্যতাবোধ করছি চরম ভাবে।

Thursday, 27 October 2016

একটি সাদামাটা প্রেমের গল্প



গল্পের শুরুটা সাধারণ।

একসাথে পড়তাম ২জন।আলাদা ব্যাচ,প্রথম দেখা কলেজে,মিড টার্ম পরীক্ষার সময়।তার পর কথা শুরু।প্রথমে অল্প,আস্তে আস্তে বাড়ল। একদিন ফোন নাম্বারটাও পেলাম।তখন কথা হত পড়াশোনা নিয়ে,আমার অগোছালো ছাত্রজীবন আর তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।সে আমার সাথে মিশত শুধুই সাজেশানের জন্য।কিন্তু অন্য ছেলেদের সে যেমন ভাব দেখাত আমার সাথে ওই আচরণ পাইনি বলেই হয়ত ওর প্রতি আমার একটা মায়া ছিল।প্রেম তখনও অনেক দূর।



HSC পরীক্ষা দেয়ার পর ও চলে গেল শহর ছেড়ে, আর আমি রয়ে গেলাম , তখনও কথা হত ফোনে,প্রায়ই আমার উদ্ভট গল্প শুনে ও খিলখিল করে হাসত,আমার বুকে অন্য রকম একটা অনুভূতি হত।বুঝলাম তাকে আমার ভাল লাগে,কিন্তু সে একদিন বলে যে তার কাউকে ভাল লাগে।খুব খারাপ লাগল,কেন নিজেই জানিনা।রেজাল্ট হবার পর হল আসল মজা,ওর রেজাল্ট খারাপ হয়ে গেল,ও প্রায় রাতে কাদত,আমি সান্তনা দিতাম,খুব খারাপ লাগত ওর কান্না শুনে।কিবা আর করতে পারি তখন,তাকে বলতাম সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে আমার সাথে সম্পর্ক টা আরও গাঢ় হল,কিন্তু তাকে বলতে পারতাম না ভালবাসার কথা,পাছে হারাতে হয় প্রিয় বন্ধুটাকে।তাই দূর থেকে ভালবাসতাম।ভর্তি পরীক্ষার পর ও চান্স পায় চট্টগ্রামে আর আমি চট্টগ্রাম,সিলেট দু জায়গায়।ওর কাছে জানতে চাই কোথায় পড়ব?

ও বলে যেখানে আমার ইচ্ছা,কিন্তু ওর চোখের ভাষা বলছিল আমি যেন এখানেই থাকি।কিভাবে তা বুঝেছিলাম জানিনা,জানি আমার বোঝায় ভুল ছিল না।

এক বিকেলে সে বলল তার ঐ পছন্দের মানুষকে ও ভুলে গেছে,খুব খুশি লাগল,কিন্ত আবার বলল এখন তার অন্য একজন কে ভাল লাগে,চোখে অন্ধকার দেখলাম।ও বলল তার এই ভাললাগার মানুষটি আমি।ভাবলাম ছাদ থেকে লাফ দিব(খুশিতে)। সেই থেকে আমাদের সম্পর্ক আজ ১ বছর ৮ মাস ২৭ দিন।ও পড়াশোনা নিয়ে থাকে,আমি আড্ডা নিয়ে,আমার vagabond ভাবের কারণে ইচ্ছামত বকাঝকা করে।ওর শরীর একটু খারাপ হলেই আমার মেজাজ খারাপ হয়,কারও ফোন off থাকলে আরেকজনের চিন্তার শেষ নাই।

বন্ধুদের অনেকেই প্রেম করে।তাদের প্রেমের definition আমাদের সাথে মেলে না।অনুভূতির প্রকাশ আমাদের দুজনের কাছেই দুর্বলতার প্রকাশ।ভালবাসি একে অপরকে এটা জেনেই ঘুমাতে যাই।এটাই কি যথেষ্ট নয়? তবু কিছু সুখস্মৃতি থাকে। পূর্নিমার সন্ধ্যায় রিকশায় চড়া,একসাথে বৃষ্টিতে ভেজা,বিকেলের ট্রেনে তাকে ভার্সিটি পৌছে দেয়া,দুই হলের ছাদে উঠে রাত জেগে দুজনের গল্প করা,ভবিষ্যতের অদ্ভুত সব পরিকল্পনা,বন্ধুদের চোখ ফাকি দিয়ে পহেলা বৈশাখে ঘোরা(আমাদের relation এর কথা কেউ জানেনা।সবাই জানে আমরা ভাল friend) কিংবা বর্ষায় তার দেয়া কদম ফুল।

ভালই আছি আমরা ।

ভালোবাসা


রোজ নামে একটি মেয়ে ছিল যে গোলাপ ফুল খুব পছন্দ করত।।

তার স্বামী তাকে প্রতিটি ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপের তোড়া পাঠাতো আর সাথে থাকতো একটি করে কার্ড,যেখানে লেখা থাকতো সে তাকে কতোটা ভালবাসে।
...
কিন্তু হঠাত্‍ একদিন রোজের স্বামী মারা যায় ।কিন্তু রোজের স্বামী মারা যাওয়ার এক বছর পরের ভ্যালেন্টাইন্স ডে তেও রোজ একি ভাবে কার্ড সহ গোলাপের তোড়া পেল, কার্ডে লেখা ছিল“আমি গত বছরের এই দিনে তোমাকে যতটুকু ভালবাসতাম, এখন তার থেকে আরও বেশি ভালবাসি। প্রতিটি বছর পার হয়ে যাওয়ার সাথে সাথে তোমার জন্যে আমার এই ভালবাসা আরো বাড়বে”।

রোজ ভাবল, তার স্বামী হয়ত মারা যাওয়ার অনেক আগেই তার জন্যে গোলাপের অর্ডার দিয়ে রেখেছিল আজকের দিনটির জন্যে। সে মন খারাপ করে ভাবলো এটাই তার শেষ ভ্যালেন্টাইন্স ডে তে স্বামীর কাছ থেকে পাওয়া গোলাপের তোড়া। সে ফুলগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখল আর তার স্বামীর ছবি দেখেই দিনটি কাটিয়ে দিল।

এভাবে দেখতে দেখতে এক বছর কেটে গেল। এই এক বছর ভালবাসার মানুষটিকে ছাড়া একা একা থাকা রোজের জন্য ছিল খুবই কষ্টের।

ভ্যালেন্টাইন্স ডে এর দিন সকালে তার বাসায় কে জানি বেল বাজালো। সে দরজা খুলে দেখতে পেল দরজার সামনে কার্ডসহ গোলাপের তোড়া রাখা। সে অবাক হয়ে কার্ডটিপড়ে দেখল এটা তার স্বামী পাঠিয়েছে। এবার সে রেগে গেল কেউ তার সাথে মজা করছে ভেবে। সে ফুলের দোকানে সাথেসাথে ফোন করে জানতে চাইলো এই কাজ কে করেছে। দোকানদার তাকে যা বলল তা হল “আমি জানি আপনার স্বামী এক বছর আগে মারা গেছেন, আমি এও জানি আপনি আজকে আমাকে ফোন করে সব জানতে চাইবেন। আপনারস্বামী আগে থেকেই সব পরিকল্পনা করে রাখতেন। তিনি অনেক আগেই আমাকে বলে রেখেছিলেন আপনাকে যেন প্রতি ভ্যালেন্টাইন্স ডে তে আমার দোকান থেকে গোলাপ ফুল পাঠানো হয়।তিনি আগাম টাকা পরিশোধ করে গেছেন। আরওএকটি জিনিষ আছে, যা আপনার জানা দরকার। আপনার স্বামী আমার কাছে আপনার জন্যে একটিবিশেষ কার্ড লিখে রেখে গেছেন, তিনি বলেছিলেন যদি আমি কখনো জানতে পারি যে তিনি মারা গেছেন, শুধু তাহলেই যেন কার্ডটি আপনাকে দেয়া হয়। আমি আপনাকে কার্ডটি পাঠিয়ে দিব”।

রোজ যখন কার্ডটি হাতে পেল তখন সে কাঁপা কাঁপা হাতে কার্ডটি খুলে দেখতে পেল, সেখানে তার স্বামী তার জন্যে কিছু লিখে গেছে। সেখানে লিখা ছিল “আমি জানি আমার চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে, এই এক বছরে তোমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু মনে রেখ আমি তোমাকে সব সময় সুখী দেখতে চেয়েছি, তোমার চোখের পানি নয়। তাই প্রতি বছর তুমি আমার কাছ থেকে ফুল পাবে।
যখনই তুমি ফুলগুলো পাবে, তখন ফুলগুলোকে দেখে আমাদের ভালবাসার কথা মনে করবে, মনেকরবে আমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে। সবসময় হাসিখুশি থাকতে চেষ্টা করবে, আমি জানি এটা অনেক কঠিন হবে তবুও আমি আশাকরি তুমি পারবে। প্রতি বছর তোমাকে গোলাপ পাঠানো হবে একবার করে। তুমি যদি ফুলগুলোকে কোন একদিন না নাও, তাহলে দোকানী সেদিন তোমার বাসায় পাঁচবার যাবে দেখার জন্যে যে তুমি বাইরে গেছো কিনা। শেষবার দোকানী অবশ্যি জানবে তুমি কোথায়। সে তখন ফুলগুলোকে সেখানে পৌছে দিয়ে আসবে যেখানে আর তুমি আবার একবারের মত একসাথে হব চিরদিনের জন্যে। তুমি সবসময় মনে রাখবে আমি তোমাকে অনেক অনেক ভালবাসি।প্রতিবিম্বে প্রতিবিম্বে শুধুই তুমি।”

***আপনার জীবনে কখনো না কখনো এমন একজন আসে যে আপনার জীবন কে পুরো বদলে দেয় আপনার জীবনের একটা অংশ হয়ে। যে আপনাকে উপলব্ধি করতে শেখায় যে পৃথিবীটা অনেক সুন্দর।।***

গোধূলীবেলা

প্রচন্ড ঠান্ডার
কারনে ঘুমটা ভেংগে গেল।
গায়ে একটা পাতলা হলুদ কম্বল
আছে,মনে হয় আরেকটা কম্বল
গায়ে দেয়ার লাগবে।আচ্ছা এখন
কয়্টা বাজে?এই
রুমে কোনো ঘড়ি নেই।বাহিরের
আকাশও দেখা যায় না এই রুম থেকে।
আচ্ছা এখন দিন নাকি রাত?অবশ্য
আমার জন্য সবই সমান।
কাউকে ডাকতে ইচ্ছা করছে কিন্তু
কেউ যখন আমার দিকে তাকায় কেমন
জানি লাগে।মনে হয় পৃথিবীর
সবচেয়ে খারাপ জিনিস
হলো কোনো মানুষের ঘৃন্য
চোখে তাকানো।অবশ্য আমার এখন
সয়ে গেছে..…
¤ আমি প্রান্ত।ইন্টার সেকেন্ড
ইয়ারে পড়ি,না পড়তাম।কতদিন
হলো কলেজ যাই না?মনে নেই।
মস্তিষ্কটা আমাকে নিয়ে খেলা শুরু
করছে।৩ মাস এর মতো হবে মনে হয়।এখন
আমার সাথে কেউ আর
কথা বলে না,ঠিক মতো আমার
পাশেই কেউ থাকে না।তাই
দিন,মাস,বছরের হিসাব রেখে আমার
আর কোনো লাভ নেই। এই বদ্ধ
রুমে আমি একা,শুধুই একা।না,না,একজন
আছে,এই ডায়রিটা।নির্বাক এক সঙীর
মতো আমাকে সঙ্গ দেয়।
¤ কলেজে ছুটির পর একদিন
বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি।তো এমন
সময় সজল বললো -দোস্ত চল
আজকে একটা চরম জায়্গায় যাই।
-কোন জায়্গায় রে?
-আরেহ,আছে।চল। বলতে গেলে কেউই
রাজি হলো না।এমনিতেই অনেক সময়
হয়ে গেছে।শেষ পর্যন্ত আমি আর সজলই
কেবল রাজি হলাম।আমার বাসায়
দেরি করে গেলে কোনো সমস্যা হবে না,বাসায়
একটা ভুগিজুগি মারলেই কম্ম কাবার।
কিছুক্ষন পর আমি আর সজল মানিকনগর
আসলাম।আমি তো পুরা অবাক।
আমি বললাম -দোস্ত এইখানে কি?
-আরেহ,বলদ এইজায়্গায় তো চলে অইসব।
-কোনসব?
-****
-তো? -আরেহ,শোন সব কিছুই
জানা লাগে।বুঝছস?
-না দোস্ত পরে যদি সমস্য হয়?বাসায়
যদি কোনো মতে জাইনা যায়?
-আরেহ,কেমতে জানব?
-তারপরও দোস্ত?
-কিচ্ছু হইবো না,তুই আয়। আমি আর সজল
ওইদিন চরম এক
অভিঙ্গতা নিয়ে বাসায় ফিরলাম।
আর সেটাই ছিলো আমার জীবনের
চরম এক ভুল।যা পরে আমার জীবনের
মোড়ই ঘুরিয়ে দিলো..…
¤৩ মাস পর..… আমার প্রচন্ড
জ্বর,সাথে কাশি।কয়েক্দিন আগেও
জ্বর আসছিলো।ডাক্তার বলেছিল
ভাইরাস জ্বর।আবার ডাক্তার
দেখানো হলো।ডাক্তার তো খুবই
অবাক।সাধারনত ভাইরাস জ্বর ঘন ঘন হয়
না।ডাক্তার কয়েকটা রিপোর্ট
করতা বললেন। কয়েক্দিন পর যেন
বোমটা ফাটলো।আমি HIV পজিটিভ।
আমার মাথায় যেনো আকাশ
ভেংগে পড়্লো।
¤এখন সবাই আমাকে এড়িয়ে চলে।
কেউ আমার সাথে ঠিক মতো কথাও
বলে না।বন্ধুরা পর্যন্ত আমাকে ত্যাগ
করলো।যাকে জীবনের থেকেও
ভালোবাসতাম,সে আমার
সাথে একবারের জন্য দেখাও
করলো না।আমি হয়ে গেলাম
একা,সম্পুর্ন একা শুধু এই
ডায়রিটা ছাড়া।
¤কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ।
আমার ১৯ বছরের পরিচিত
শরীরটা আমি এখন নিজেও
চিনতে পারি না।এই
রুমে কোনো আয়্না নেই,থাকলে নিজেকে একবার
দেখতাম।কেমন হয়েছে আমার
চেহারাটা?অবশ্য পুরা শরীরের যেই
অবস্থা,আর চেহারা। সবাই এখন
আমাকে ভয় পায়।কেউ আমার
পাশে বসে না।ডাক্তার
এখনো আমাকে দেখতে আসেনি।
মনে হয় কয়েকদিন পরই মারা যাবো।
মরার আগে পান্থকে খুব
দেখতে ইচ্ছা করছে।কেমন আছে সে?
এখনো কি আগের মতই আছে?তার
কোনো নতুন বয় ফ্রেন্ড হয়েছে?
আচ্ছা সে তার টোল
পড়া হাসি দেখে অবাক
হয়ে তাকিয়ে থাকে,নাকি..…না,
আর ভাবতে পারি না..…।
¤আম্মু এসে গেছে।এখন
যদি আমাকে ডায়রি হাতে দেখে তাহলে খুব
রাগ করবে।সবাই
আমাকে ছেড়ে গেলেও আম্মু
আমাকে ছেড়ে থাকতে পারে নি।
ওই যে আম্মু আমাকে ডাকছে।আম্মুর
হাসিটাতো খুব সুন্দর,কখনো বলা হয়
নি,বলতে হবে কোনো একদিন। আম্মু
আমি আসছি..……
¤ -সারাদিন
পেপারে এতো কি পড়িস?
-নাহ,কিছু না।
-আয় নাস্তা করতে আয়। -
তুমি যাও,আমি আসছি। একটা এইডস
রোগী মরছে।মনে মনে আশিক
ভাবলো, ভালোই হইছে।যখন
আকামটা করছিলো তখন কই আছিলো।
ধুররর,এইসময় আবার কে ফোন দিলো? এই
অর্ণিটা কে নিয়ে আর পারলাম না।
অবশ্য ওইদিন যা মাস্তি করলাম
রাব্বির রুমে..…
নতুন
একটা পাখি আসছে এলাকায় ,অস্থিররর।
দেখি পোষ মানানো যায় নাকি.....
¤
-লেখাটা ভালোই হইছে স্যার।কিন্তু
আরেকটু জমাইতে পাড়তেন না?
-এখন আর লেখতে ভালো লাগে না।
-কীযে বলেন না স্যার।স্যার এই বিজয়
দিবসে একটা স্পেশাল গল্প
যদি লেখতেন?
-নাহ,আমার পক্ষে আর সম্ভব না।
জীবনে লেখালেখি করে কত কিছু
পেলাম।কত মানুষকে সচেতন করলাম।
আর নিজের এই মা মরা ছেলেটাকেই
বাচাঁতে পারলাম না।নাহ এখন আর
বাসায় যেতে ভালো লাগছে না।
গিয়েই ছেলেটার অসহায়
চেহারাটা দেখতে হবে।
বৃষ্টি পড়ছে।আরেকটু পরই সূর্যটা অস্ত
যাবে। চোখটা ঝাপসা লাগছে।নাহ
চোখের পানি না বৃষ্টির
পানি বুঝতে পারছি না।
লেখকরা কাদেঁ না কাদঁতে পারে না।
অবশ্য আমি তো আর লেখক না এক
পরাজিত বাবা........